২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ব্রজপাতে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 05:27 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর ও শাহবাজপুর ইউনিয়নের সাহেবনগরে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন, বাজিতপুর গ্রামের মো. তুফানির ছেলে দুরুল হোদা (৩৯), মোজাফ্ফর হোসেনের মেয়ে মৌসুমী আক্তার (২৫) ও সাহেবনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজ (৬)।

শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা ও শাহবাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক জানান, দুপুর আড়াইটার দিকে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। এ সময় বাড়ির পাশে বাগানে আম কুড়ানোর সময় মৌসুমী ও মেরাজ বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। আর গুরুতর আহত দুরুল হুদাকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যান।