২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজদিখানে বাস-টমটম সংঘর্ষে নিহত ১

মুন্সীগঞ্জের সিরাজদিখানে বাস ও টমটমের সংঘর্ষে এক জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরো চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 05:05 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ইছাপুরার লালবাড়ি এলাকায় ঢাকা-সিরাজদিখান-বেতকা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোবারক হোসেন (৬০) সিরাজদিখানরে কাকালদি গ্রামের বাসিন্দা।

সিরাজদিখান থানার এসআই আ. মুন্নাফ জানান, ঢাকা থেকে বেতকাগামী এসএস পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীতমুখী টমটমের সংঘর্ষ হয় । এতে ঘটনাস্থলেই মোবারক নিহত হন।

আহত চারজনকে সিরাজদিখানের ইছাপুরা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে।

দুর্ঘটনার পর বাস ও টমটম আটক করা হলেও চালকরা পালিয়ে গেছে।