২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় চাচার ছুরিকাঘাতে ভাতিজার মৃত্যু

বরগুনার আমতলীতে চাচার ছুরিকাঘাতে মারা গেছে ভাতিজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার দুপুরে উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নের উত্তর গাববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাসির উদ্দিন তালুকদার (৩২) ওই গ্রামের আবদুস সাত্তার তালুকদারের ছেলে।

আমতলী থানার উপ-পরিদর্শক আলমগীর হোসেন জানান, বেলা পৌনে ১২টার দিকে টমটম ভাড়া নিয়ে চাচা ওমর আলী তালুকদারের সঙ্গে নাসিরের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ওমর ভাতিজা নাসিরের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনার পর থেকে ওমর আলী পলাতক রয়েছে বলে জানান এসআই আলমগীর।