২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় বিলে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে তিনটি শিশু, এর মধ্যে দজন সহোদর।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 12:00 AM

Updated : 26 Jul 2022, 12:41 PM

শুক্রবার দুপুরে এই ঘটনা ঘটে বলে সাপাহার থানার ওসি শফিউল আজম  বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

নিহতরা হল করমুডাঙ্গা গ্রামের সাজেমান আলীর দুই মেয়ে সুফিয়া খাতুন(৮) ও নাফিজা খাতুন (৭) এবং ওই গ্রামের সুলতান হোসেনের মেয়ে সানজিদা(৭)।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি জানান, শুক্রবার দুপুরে গ্রামের কুরইল বিলে গোসল করতে গিয়েছিল ওই তিন শিশু। এরপর তাদের খোঁজ মিলছিল না। বিলে তল্লাশির এক পর্যায়ে জাল ফেললে তিন শিশুর লাশ উঠে আসে।

একসঙ্গে তিন শিশুর মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

পুরনো খবর:

জয়পুরহাটে দেয়ালচাপায় মা-ছেলের মৃত্যু
লালমনিরহাটে আগুনে দগ্ধ বৃদ্ধ দম্পতি