লালমনিরহাটে আগুনে দগ্ধ বৃদ্ধ দম্পতি
লালমনিরহাটের আদিতমারীতে আগুনে দগ্ধ হয়েছেন এক দম্পতি।
আগুনে হাশেম আলীর ৩টি গরু পুড়ে মারা যাওয়ার পাশাপাশি ২টি ঘরও পুড়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আদিতমারী থানার ওসি আসলাম ইকবাল জানান, হাশেম আলীর বাড়ির গোয়াল ঘরে প্রথমে মশার কয়েল থেকে আগুন লাগে। পরে তা পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে ।
“বাড়ির লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে আগুন নেভায়। দগ্ধ হাশেম আলী ও খোদেজা বেগমকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।
