২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে দেয়ালচাপায় মা-ছেলের মৃত্যু

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ঘরের মাটির দেয়ালে নিচে চাপা পড়ে মারা গেছে মা-ছেলে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 11:47 AM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শুক্রবার সকালে উপজেলার কাশিয়া চাপর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন জুলেখা বেগম (২৪) ও তার ১০ মাস বয়সী ছেলে আমানুল্লাহ। 

পাঁচবিবি থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, সকালে প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে ওই গ্রামের আজিজুল ইসলামের মাটির ঘর ধসে। এসময় ঘরের দেয়ালচাপায় ঘটনাস্থলেই মারা যান আজিজুলের স্ত্রী-সন্তান।

অন্যদিকে একই সময় উপজেলার ফিচকারঘাট গ্রামে বজ্রপাতে আবদুল হামিদ (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানান ওসি আবু হেনা।