মৌলভীবাজারে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শুক্রবার রহিমপুর ইউনিয়নের পূর্ব কালেঙ্গা গ্রামে মারা যান স্থানীয় মোশাহিদ আলীর স্ত্রী আসমা বেগম (২৮)।
রহিমপুর ইউনিয়ন পরিষদের সদস্য মুজিবুর রহমান জানান, সকালে গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে হালকা ঝড়ো বাতাস বইছিল। সকাল ৮টার দিকে গৃহস্থালী কাজের জন্য আসমা উঠানে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
