২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবারো ৫দিনের হেফাজতে চার্চিল

নারায়ণগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামী নূর হোসেনের দেহরক্ষী মোর্তুজা জামান চার্চিলকে আরো ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 11:49 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

পাঁচ দিনের হেফাজত শেষে বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এইচ এম শফিকুল ইসলামের আদালতে হাজির করে চার্চিলকে আরো সাত দিন হেফাজতে রাখার আবেদন করে পুলিশ।

আদালত পাঁচদিনের হেফাজত মঞ্জুর করেন।

শুক্রবার ভোরে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ফরিদপুর জেলার কোতায়ালী থানার বাটি লক্ষীপুর এলাকা থেকে নূর হোসেনের দেহরক্ষী মোর্তুজা জামান চার্চিলকে গ্রেপ্তার করে।

পরে তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের হেফাজত আবেদন জানালে আদালত শুনানি শেষে  ৫ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।