২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় ট্রাকচাপায় কাউন্সিলর পুত্রসহ নিহত ৩

নেত্রকোণা সদরের বিএডিসি এলাকায় ট্রাকচাপায় মোটর সাইকেলে আরোহীর মৃত্যু হয়েছে, যার মধ্যে সদর পৌরসভার এক কাউন্সিলরের ছেলেও রয়েছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 11:32 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

নিহতরা হলেন- নেত্রকোনা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের ছেলে জোবায়ের হাসান সানি, কাটলী এলাকার শশী মিয়ার ছেলে শিপলু মিয়া এবং সামছু মিয়ার ছেলে ফরিদ মিয়া।

বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে বিএডিসি এলাকার নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কে ওই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। 

নেত্রকোণা থানার এসআই আবু তাহের বলেন, মহাসড়কের বিএডিসি এলাকা দিয়ে মোটর সাইকেলে করে সানি ও তার দুই বন্ধু যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে সিলেটগামী চালবোঝাই একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান সানি।

তিনি জানান, আহত শিপলু ও ফরিদকে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে পাঠায়। তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিপলু ও ফরিদ  মারা যান।

এদিকে, ঘটনার পরপরই স্থানীয়রা দুর্ঘটনার জন্য দায়ী চালবোঝাই ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়।স্থানীয় দমকল বাহিনীর সদস্যরা ঘন্টাখানেক চেষ্টায় ট্রাকের আগুন নিয়ন্ত্রেণে আনেন। তার আগে মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।