২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণতি দস্তিদার স্মরণে শোকসভা

চট্টগ্রামের নারী নেত্রী ও সংগঠক প্রণতি দস্তিদারের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 10:58 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে প্রণতি দস্তিদার শোকসভা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ সংগঠক ও বাম আন্দোলনের এ নেত্রীকে জীবনে বহুবার আত্মগোপনে থাকতে হয়েছে।

শোকসভা কমিটির আহ্বায়ক কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি মৃণাল চৌধুরী, ওয়ার্কার্স পার্টির নাসির উদ্দিন আহমেদ, রাজা মিঞা, জাতীয় মুক্তি কাউন্সিল চট্টগ্রামের আহ্বায়ক ভূলন ভৌমিক প্রমুখ।

সভা পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা সভাপতি আবু হানিফ। শোক প্রস্তাব পাঠ করেন কমরেড অশোক সাহা। সভায় প্রয়াত প্রণতি দস্তিদারের জীবনী পাঠ করেন শরীফ চৌহান।

বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন প্রয়াত প্রণতি দস্তিদারের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে।

গত ২১ মে বার্ধক্যজনিত রোগে মারা যান কমিউনিস্ট পার্টি ও ওয়ার্কার্স পার্টির প্রয়াত নেতা শরদিন্দু দস্তিদারের স্ত্রী প্রণতি দস্তিদার।