কক্সবাজার পাচারকারী সন্দেহে আটক ২
কক্সবাজার শহরে মানবপাচারকারী সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহ¯পতিবার বিকাল ৩ টার দিকে বাজারঘাটা এলাকায় আবাসিক হোটেল সি হার্ট থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনাপাল পাড়ার মৃত ইন্দু ভূষণ পালের ছেলে প্রকাশ পাল (৪৮), কক্সবাজারের রামু উপজেলার তেচ্ছিপুল এলাকার আবুল হোসেনের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৭)।
কক্সবাজার সদর থানার ওসি মাহফুজুর রহমান বলেন, মালয়েশিয়ায় মানবপাচারের জন্য লোক জড়ো করার খবর পেয়ে এ অভিযান চালানো হয়। এ সময় দালাল সন্দেহে দুইজনকে আটক করা হয়।
আটকদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
