২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেহেরপুরে বাস উল্টে নিহত ৪

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৩৬ জন।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 12:28 PM

Updated : 25 Apr 2022, 04:18 PM

বৃহস্পতিবার সকালে শহরের কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বাস চালকের সহকারী মেহেদী (২৯), পথচারী গুড় বিক্রেতা সিরাজুল ইসলাম (৫০), কুষ্টিয়া মজমপুরের বাসিন্দা শরিফুল ইসলাম (২২) ও শান্ত (১৪)।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল জলিল জানান, রওশন এন্টারপ্রাইজের বাসটি কুষ্টিয়া থেকে মেহেরপুর বাসষ্ট্যান্ডে যাচ্ছিল। দ্রুত গতিতে মেহেরপুর কলেজ মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খেয়ে সেখানেই উল্টে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ২৫ জনকে মেহেরপুরে ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।