চট্টগ্রাম মহানগরে ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকালে ১২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান সংগঠনটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শেখ রাসেল।
প্রায় আটমাস আগে আংশিক কমিটি করা হলেও দীর্ঘদিন ধরে তা পূর্ণাঙ্গ করার দাবি তোলা হচ্ছিল নেতাকর্মীদের পক্ষ থেকে। বুধবারের ঘোষণার মধ্যদিয়ে সেই দাবি পূর্ণাঙ্গতা পেল।
গত বছরের ৩০ অক্টোবর ইমরান আহমেদ ইমুকে সভাপতি ও নুরুল আজিম রনিকে সাধারণ সম্পাদক করে মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল।
এদিকে চট্টগ্রামের ১০টি কলেজে ছাত্রলীগের কমিটি বিলুপ্ত কারা হয়েছে বলে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জানিয়েছেন।
