২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এরশাদের বিচারে বিচারকের ‘অপারগতা’

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে রাডার ক্রয়ে দুর্নীতি মামলার যুক্তি-তর্ক শুনানির মাঝপথে বিচারক শুনানি নিতে অপারগতা জানিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 09:30 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার বিকালে ঢাকার বিভাগীয় বিশেষ জজ আব্দুর রশীদ অপারগতার কথা জানিয়ে মামলার নথি ঢাকার জেলা ও দায়রা জজ আদালতে ফেরত পাঠানোর আদেশ দেন।

এদিন মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তি-তর্ক শুনানির চতুর্থ দিন ছিল।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আদালতের পেশকার রফিকুল ইসলাম ও রাষ্ট্রপক্ষের আইনজীবী শাহীন আহমেদ খান শুনানি নিতে বিচারকের অনীহা জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহীন আহমেদ বলেন, “আজ এজলাসে আসন গ্রহণ করেই বিচারক জানান, তিনি এ মামলার অবশিষ্ট কোনো শুনানিই আর নিতে পারবেন না। রায়ও দিতে পারবেন না।”

বিচারক শুনানিতে বিব্রতবোধ করছেন কি না বা শুনানি না নেয়ার পেছনে অন্য কোন কারণ আছে কি না তা জানাতে পারেননি আইনজীবী শাহীন।

মামলার নথিতেও বুধবারের ধার্য তারিখে সন্ধ্যা পর্যন্ত এ বিষয়ে বিচারকের কোনো আদেশ দেখা যায়নি।

গত ২৯ মে আলোচিত এ মামলায় যুক্তি-তর্ক গ্রহণ শুরু হয়।

১৯৯২ সালের ৪ মে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো মামলাটি দায়েরের পর ১৯৯৪ সালের ২৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করে।