২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রানা প্লাজা ধ্বংস্তূপে আবারো হাড়গোড় উদ্ধার

সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংস্তূপ থেকে আবারো মানুষের মাথার খুলি ও হাড়গোর উদ্ধার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 08:08 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বুধবার বিকালে পথশিশুরা ভাঙারি লোহারক্কর খোঁজর সময় মানুষের মাথার খুলি, হাত, পা ও বুকের ১০/১২টি হাড় পায়। পরে পুলিশ গিয়ে সেগুলো থানায় নিয়ে যায়।

সাভার মডেল থানার ওসি মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডিএনএ পরীক্ষার জন্য হাড় ও মাথার খুলি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এর আগেও ধবংস্তূপ থেকে বেশ কয়েকটি মানুষের মাথার খুলি, শরীরের বিভিন্ন অংশের হাড় উদ্ধার করেছে পুলিশ।

গত বছরের ২৪ এপ্রিল সাভারে নয় তলার রানা প্লাজা ধসে পড়ে। এতে নিহত হন ১ হাজার ১৩১ জন।

এছাড়াও জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী ১৭৬ জন নিখোঁজ রয়েছেন।