২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নকল প্রতিরোধে স্মার্ট কার্ড’

নকল জাতীয় পরিচয় পত্র নকল প্রতিরোধে সব নাগরিককে স্মার্ট কার্ড দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 04:44 PM

Updated : 22 Aug 2022, 08:37 PM

বুধবার সকালে দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ২০১৪ উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নকল ভোটার আইডি কার্ড প্রতিরোধে সকল নাগরিককে স্মার্ট কার্ড দেয়া হবে, যার রিপ্লেসমেন্টও সময় ও ব্যয় সাপেক্ষ হবে।”

আবু হাফিজ বলেন, সকল নাগরিককে ভোটার আইডি কার্ড দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই কার্ডের ব্যবহার বাধ্যতামূলক করা যাবে না বলা হলেও সকল পর্যায়ে এই কার্ডের বাধ্যতামূলক ব্যবহার হচ্ছে।

ব্যাংক অ্যাকাউন্ট, পাসপোর্ট, এনবিআরসহ বিভিন্ন ক্ষেত্রে এই কার্ড বাধ্যতামূলক ব্যবহার করা হচ্ছে। যার ফলেই এই কার্ড নকল করা হচ্ছে।নকল যাতে না হয় সেজন্যই স্মার্ট কার্ড প্রদান করা হবে, বলেন তিনি।

</div>  </p><p align="justify">দিনাজপুর জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজীর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হামিদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জয় সরকার। এ সময় জেলার বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ অন্যান্য জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।</p>

পুরনো খবর:

এই বছরই ‘স্মার্ট কার্ড’ দিতে চায় ইসি