কক্সবাজার থেকে দূর পাল্লার বাস বন্ধ
ভ্রাম্যমাণ আদালত কাউন্টার বন্ধ করে দেয়ার প্রতিবাদে কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কে দূরপাল্লার বাস চলাচল করে দিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা।
বুধবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত কক্সবাজারের ঝিলংজা ইউনিয়নের লিংক রোডে বাস কাউন্টার বন্ধ করে দেয়। এর প্রতিবাদে তৎক্ষণিকভাবে বাস চলাচলা বন্ধ ঘোষণা করেন তারা।
বেলা সাড়ে ১২টার পর থেকে কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, “এ ব্যাপারে পরিবহন মালিক শ্রমিকরা বৈঠক করছেন। বৈঠকে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।”
কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গত ২ মাসের আগে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় লিংক রোড মোড় থেকে বাস কাউন্টারগুলো এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
“কিন্তু সিদ্ধান্ত অমান্য করায় বুধবার বেলা ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বাস কাউন্টারগুলো সিলগালা করে দেয়,” বলেন তিনি।।
