টাঙ্গাইলে ট্রাক-লরি সংঘর্ষে চালক নিহত
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে ট্রাক-লরি সংঘর্ষে ট্রাক এক চালক নিহত হয়েছেন, আহত হন চারজন।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে উৎসব ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনায় নিহত আজম (২৮) চট্টগ্রামের কাঠগড় উত্তর পতেঙ্গা এলাকার রুহুল আমীনের ছেলে।
এলেঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. শামসুল আলম জানান, দুর্ঘটনার পর পাঁচ ঘণ্টা রাস্তার একপাশে যানবাহন চলাচল বন্ধ থাকে। সকাল সাড়ে ১০টায় দুর্ঘটনা কবলিত ট্রাক ও লরি সরিয়ে নেয়ার পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এসআই শামসুল আরো জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ট্রাক চালক আজম।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
