২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে লরি-ট্রাক সংঘর্ষে চালক নিহত

টাঙ্গাইলের কালিহাতীতে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সড়কে লরির সঙ্গে সংঘর্ষে এক ট্রাক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 08:47 AM

Updated : 13 Oct 2022, 12:12 PM

বুধবার ভোর সাড়ে ৫টার দিকে কালিহাতীর উৎসব ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজম (২৮) চট্টগ্রামের কাঠগড় উত্তর পতেঙ্গা এলাকার রুহুল আমীনের ছেলে।

এলেঙ্গা মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মো. শামসুল আলম জানান, উত্তরাঞ্চল থেকে ঢাকাগামী একটি লরির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ট্রাক চালক আজম।

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।