২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল: কাশিমপুরের ৮ কারারক্ষীর বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

কারাবন্দিদের কাছে ভাড়ায় মোবাইল, পেনড্রাইভসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য সরবরাহের অভিযোগের প্রমাণ পাওয়ায় গাজীপুরের কাশিমপুরের হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের আট রক্ষীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2014, 01:06 AM

Updated : 22 Aug 2022, 06:28 PM

মঙ্গলবার কারা মহাপরিদর্শকের নির্দেশপত্র কারাগারে পৌঁছেছে জানিয়ে কারাধ্যক্ষ মিজানুর রহমান সাংবাদিকদের বলেছেন, সে অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে।

যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলা হয়েছে, তারা হলেন- ওই কারাগারের সাবেক জেল সুপার আব্দুর রাজ্জাকের দেহরক্ষী মো. শরীফুল ইসলাম, প্রধান কারারক্ষী মো. নজরুল ইসলাম, কারা রক্ষী মো. জাহিদ হোসেন, আসলাম শেখ, মোস্তাক হোসেন, আফজাল হোসেন, আতাউর রহমান ও ঝন্টু মুন্সি।

চলতি বছরের এপ্রিল মাসে এই কারাগারে সুইডেন আসলামসহ বিভিন্ন বন্দির কাছে ভাড়ায় মোবাইলসহ বিভিন্ন নিষিদ্ধ পণ্য সরবরাহের অভিযোগ ওঠে।

কারা কর্মকর্তারা জানান, পরে ওই ঘটনা তদন্তে ডিআইজি (প্রিজন্স) মো. ফজলুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা করা। সম্প্রতি তদন্ত কমিটি ওই ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করে আইজি প্রিজন্সের কাছে প্রতিবেদন জমা দেন।