চট্টগ্রামে বস্তিতে আগুন
চট্টগ্রামের আগ্রাবাদে একটি বস্তিতে আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগ্রাবাদ জাম্বুরি মাঠ সংলগ্ন বস্তির একটি ঘরে রান্নার চুলা থেকে আগুন লাগে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ইয়াহহিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আবু তাহের ও আবদুর রহিমের মালিকানাধীন পাঁচটি কাঁচা বসতঘর আগুনে পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ছয়টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে রাত সোয়া ৮টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
আগুনে কেউ হয়নি।
