২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিগারেটের বিজ্ঞাপনের কারণে জরিমানা

সিগারেটের প্রচারণা থাকার কারণে চট্টগ্রামের অভিজাত বিপনী কেন্দ্র খুলশী মার্টকে জরিমানা করেছে জেলা ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 10:43 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

মঙ্গলবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান এ জরিমানা করেন।

হাবিবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্যাশ কাউন্টারের সামনে সিগারেটের প্রচারণা থাকায় ‘ধূমপান ও ধূমপানজাত দ্রব্য (নিয়ন্ত্রণ) আইন-২০০৫’ এর ৪ ধারা অনুযায়ী ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।”

এছাড়া ষোলশহর কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে আঙ্গুর ও লিচুতে ফরমালিন পাওয়ায় দুই দোকানকে পাঁচ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা এবং এক বস্তা লিচু ধ্বংস করা হয়।

এদিকে, সকালে নগরীর ফিশারিঘাট এলাকায় অভিযান চালিয়ে জাটকা মাছ বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট হাবিবুল।

এছাড়া অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জামাল হোসেন আগ্রাবাদ এলাকায় অভিযান চালিয়ে আঙ্গুরে ফরমালিন পাওয়া যাওয়ায় এক আঙ্গুর বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।