২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গুলিতে ১ ব্যক্তি নিহত 

ঝিনাইদহ সদরে এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 10:20 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

মঙ্গলবার রাত ৮টার দিকে কাটাখালি ব্রিজের কাছে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত রিন্টু মুন্সি (৪৫) কুশোবাড়িয়া বাজারের কসমেটিকস ব্যবসায়ী এবং মালন্দী গ্রামের হাবিবর মুন্সির ছেলে।

হামলাকারীরা তার সঙ্গী মজিদকে কুপিয়ে আহত করে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানান, রাত ৮টার দিকে কুশোবাড়িয়া বাজার থেকে মোটারসাইকেলযোগে রিন্টু মুন্সি ও তার বন্ধু আব্দুল মজিদ বাড়ি ফিরছিলেন। কুশোবাড়িয়া ও মালন্দী গ্রামের মাঝামাঝি কাটাখালি ব্রিজের কাছে পৌঁছুলে আগে থেকে অবস্থান নেয়া সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি করে।

গুলিবিদ্ধ হয়ে রিন্টু মোটরসাইকেল থেকে পড়ে যান। রিন্টুকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।