মৌলভীবাজারে বজ্রপাতে ২ চা শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বজ্রপাতে দুই চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকালে কাপনা পাহাড় চা বাগানে মৃতরা হলেন কুশল বোনার্জি (২৯) ও রতন বোনার্জি (১৯)।
জুড়ী থানার ওসি মাহবুবুর রহমান বাগানের ম্যানেজারের বরাত দিয়ে জানান, বিকালে এরা বাগানে চা তোলার কাজ করছিলেন। ওই সময় বৃষ্টি হচ্ছিল ও ঝড়ো হাওয়া বইছিল।
৫টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরা দুজনই কাপনা পাহাড় এলাকার বাসিন্দা।
ওসি আরো জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।
