খুলনায় অস্ত্রসহ বনদস্যু গ্রেপ্তার
খুলনার পাইকগাছা থেকে অস্ত্র ও গুলিসহ এক ‘বনদস্যুকে’ গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার সকালে সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর তীরে বিয়ারঝাপা এলাকা থেকে গ্রেপ্তার রওশন গাজী ওরফে সোনা (৩৫) সেজো বাহিনীর প্রধান বলে কোস্ট গার্ড জানিয়েছে।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন্স কর্মকর্তা লেফটেন্ট মোজাহিদুর রহমান জানান, রওশন গাজীর কাছ থেকে নয়টি দেশি পাইপগান, একনলা বন্দুক, ১৬টি তাজা কার্টিজ, ৬৭টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।
মোজাহিদুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযাকালে বনদস্যুরা কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে গেলেও দলনেতা রওশন ধরা পড়েন।
অস্ত্র ও গুলিসহ রওশনকে পাইকগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।
