২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভর্তি পরীক্ষা ১৯-২৫ অক্টোবর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা হবে আগামী ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 04:29 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন  জনান, ভর্তি উপ-কমিটির এক সভায়  শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি বলেন, রাজনৈতিক সহিংসতার কারণে গত শিক্ষাবর্ষে পাঁচবার ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। ফলে ওই শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া নিয়ে কিছুটা বিরম্বনায় পড়তে হয়েছিল।

ভর্তির আবেদনের যোগ্যতা কেমন হবে প্রশ্ন করা হলে তিনি বলেন, আপাতত গত বছরের মতোই থাকছে, তবে চূড়ান্ত তথ্য দ্রুত বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে www. ru.ac.bd এবং গণমাধ্যমে প্রকাশ করা হবে।

উপাচার্য আরো বলেন, এবার আন্তর্জাতিক সম্পর্ক এবং ব্যাংকিং ও ইনসুরেন্স বিভাগে ভর্তি পরীক্ষা নেয়া হবে।

তবে কত আসনে ভর্তি নেয়া হবে তা তিনি জানাতে পারেননি।