ময়মনসিংহে ডাকাতের হামলায় আহত ২
ময়মনসিংহের ফুলপুরে এক ব্যবসায়ীর বাসায় ডাকাতি হয়েছে। এ সময় ওই ব্যবসায়ীর স্ত্রী ও ছেলেকে পিটিয়ে আহত করেছে ডাকাতরা।
আহত প্রমিলা রায় ও অন্তু রায়কে রাতেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফুলপুর থানার ওসি মোতালেব মিয়া বলেন, মধ্য রাতে ১০/১২ জনের ডাকাত দল ঘরে ঢুকে প্রমিলা রায় ও তার শিশুপুত্র অন্তুকে মেরে আহত করে নগদ পঞ্চাশ হাজার টাকা ও পঁচিশ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়
এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ছয়জনকে আটক করেছে বলেও জানান তিনি।
