২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নকল নবিশ হত্যায় আটক ৩

গাজীপুর শহরে এক নকল নবিশকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 11:56 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

জয়দেবপুর থানার এসআই রাজিব শেখ জানান, মঙ্গলবার ভোরে রাজদীঘির পাড়ে এ হত্যাকাণ্ড হয়। এরপর সকালের দিকে পার্শ্ববর্তী এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

এরা হলেন পূর্ব ভুরুলিয়া এলাকার মোক্তার হোসেন (৩৪), হাসিবুর রহমান (২৭) এবং সাহা পাড়ার মিলন মিয়া (৩৫)।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরের রাজদীঘির পাড়ে নিজের বাড়িতে খুন হন শহীদুল ইসলাম (৩৫)। তার গ্রামের বাড়ি কাপাসিয়া উপজেলার তিলশুনিয়া এলাকায়।

তিনি গাজীপুর সদর উপজেলার সাবরেজিস্ট্রি অফিসে নকল নবিশ হিসেবে কার করতেন। পাশাপাশি জমি বেচাকেনার ব্যবসাও করতেন।

এসআই রাজিব বলেন, ভোরে বাসার তিনতলার শোবার ঘরে দুর্বৃত্তরা শহীদুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।

জমি ব্যবসার দ্বন্দ্বের জেরে শহীদুল খুন হয়ে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।