২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঘাইছড়িতে দুই আদিবাসী ‘অপহৃত’

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় দুই আদিবাসীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 11:12 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন বাঘাইছড়ি থানার ওসি অজিজুল হক জানিয়েছেন, সোমবার গভীর রাতে খেদারমারা ইউনিয়নের নলবুনিয়া ও বড় দুরছড়ি গ্রাম থেকে দুর্বৃত্তরা তাদের তুলে নিয়ে যায়।

অপহৃতরা হলেন- নলবুনিয়া গ্রামের প্রধান (কারবারী) রমণী মোহন ও বড় দুরছড়ি গ্রামের অরুণ বিকাশ চাকমা।

ওসি আজিজুল জানান, গভীর রাতে ৫/৬ জন দুর্বৃত্ত রমণী মোহনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে দুর্বৃত্তরা পাশের বড় দুরছড়ি গ্রাম থেকে অরুণকেও নিয়ে যায়।

“এলাকাবাসী জানিয়েছে, দুর্বৃত্তদের হাতে দেশীয় অস্ত্র ছিল।”

ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে অজিজুল বলেন, “ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে গ্রাম দুটি দুর্গম হওয়ায় পুলিশের যেতে দেরি হচ্ছে।”

পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সহ-তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা এ অপহরণের জন্য সংগঠনের এমএন লারমা গ্রুপকে দায়ী করেছেন।

অপহৃতদের পার্বত্য চুক্তি পক্ষের সমর্থক ও ‘স্থানীয় মুরুব্বি’ দাবি করে তিনি অভিযোগ করেন, এমএন লারমা গ্রুপ ও ইউপিডিএফ লংগদু এবং বাঘাইছড়ি উপজেলায় চাঁদাবাজী-অপহরণ বাণিজ্যে জড়িত।

তবে এমএন লারমা গ্রুপের তথ্য ও প্রচার সম্পাদক প্রশান্ত চাকমা এ অভিযোগ নাকচ করে বলেছেন, তাদের সংগঠন এ অপহরণের সঙ্গে সংশ্লিষ্ট নয়।

সন্তু লারমা গ্রুপের লোকজনই এ অপহরণের ঘটনা ঘটিয়েছে বলে দাবি করেন তিনি।

“নিজেদের দায় এড়াতে তারা (সন্তু লারমা গ্রুপ) আমাদের বদনাম করছে।”