‘১১৬ ভুয়া মুক্তিযোদ্ধার বিরুদ্ধে মামলা’
১১৬ জন ভুয়া মুক্তিযোদ্ধার গেজেট ও সনদ বাতিল করে তাদের বিরুদ্ধে ফৌজদারী মামলা করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
মো. সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে সোমবার সংসদে মন্ত্রী বলেন, “জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এসএসআই) সরেজমিন তদন্ত প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী এদের গেজেট ও সনদ বাতিল করা হয়েছে।”
ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে অতীতে ও বর্তমানে সরকারি চাকুরিতে সুবিধা নেয়া কর্মকর্তা ও কর্মচারীদের সনাক্ত করে তাদের সনদ ও গেজেট বাতিলের ব্যবস্থা চলমান রয়েছে বলেও জানান মন্ত্রী।
বিকাল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। শুরুতেই প্রশ্নোত্তর পর্বে একথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী।
