ফুলগাজীতে বুধবার থেকে ৪৮ ঘণ্টার হরতাল
ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হকের খুনিদের গ্রেপ্তারের দাবিতে বুধবার থেকে উপজেলায় ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে একরাম মঞ্চ ও নাগরিক সমাজ।
এদিকে রোববার গ্রেপ্তার আরমান হোসেন কাওসার ও সাইদুল ইসলাম পবনকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিন করে রিমান্ডে পাঠিয়েছে আদালত।
সোমবার দুপুরে ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালত প্রত্যেককে তিনদিন করে রিমান্ড মঞ্জুর করে।
গত ২০ মে ফেনীর একাডেমি এলাকার বিলাসী সিনেমা হলের সামনে প্রকাশ্যে ফুলগাজী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি একরামুল হককে গুলি করে, কুপিয়ে ও গাড়িসহ পুড়িয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
