সেতুর রেলিংয়ে সেনা কর্মচারীর ঝুলন্ত লাশ
চট্টগ্রামের হাটহাজারিতে একটি সেতুর রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
জাফর একই এলাকার নুরুজ্জামানের ছেলে। পুলিশের ধারণা, জাফর আত্মহত্যা করে থাকতে পারেন।
এসআই মনজুর জানান, বাড়ির অদূরে শাহজাহান শাহ মাজার সড়কের একটি বেইলি সেতুর রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, জাফর চট্টগ্রাম সেনানিবাসের বেসমারিক কর্মচারী ছিলেন।
লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
