২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে দুটি ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানী বাবুবাজার ও উত্তরা এলাকা থেকে দুইটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 12:32 AM

Updated : 22 Aug 2022, 06:27 PM

নিহতরা হলেন- বিউটি আক্তার (৩২) এবং সজল হোসেন (২৬)।

রোববার সকাল ১১টার দিকে কোতোয়ালী থানা পুলিশ বাবুবাজার হাসান আলী লেনের একটি ভবনের চতুর্থ তলা থেকে বিউটির ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তিনি স্বামী আনসার আলীর সঙ্গে পারিবারিক কলহের জের ধরে বৈদ্যুতিক পাখার সঙ্গে দড়ি দিয়ে ফাঁস দিয়েছেন বলে কোতোয়ালী থানার এসআই শহিদুল ইসলাম জানিয়েছেন।

এদিকে উত্তরা পশ্চিম থানা পুলিশ নয় নম্বর সেক্টরের তিন নম্বর রোডের একটি ভবনের সাত তলা থেকে সকাল ১০টায় সজলের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

তার গ্রামের বাড়ি বগুড়ার শিবগঞ্জের সাগরদীঘি গ্রামে।

উত্তরা পশ্চিম থানার এসআই আতিকুর রহমান জানান, ১৫ দিনে আগে সজল বিয়ে করে। ছুটিশেষে শনিবারই কাজে যোগ দেয়। রাতে সে হুকের সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করে। আত্মহত্যার কারণ জানা যায়নি।

ময়নাতদন্তে জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সজলের লাশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আতিকুর।