ট্রাকচাপায় মোটর সাইকেলারোহী নারী-শিশু নিহত
যশোরের কেশবপুরে ট্রাকচাপায় ভাড়ায় চালিত মোটর সাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেক আরোহী শিশু।
কেশবপুর থানার এসআই শাকিল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার কেশবপুর-ত্রিমোহিনী সড়কের বায়সা মোড়ে সাতক্ষীরার কলারোয়া থেকে যশোরের কেশবপুরগামী একটি মোটর সাইকেলকে পেছন থেকে আসা একটি ট্রাক চাপা দেয়।
“এতে মোটর সাইকেলের আরোহী কুলসুম (৩) ঘটনাস্থলেই মারা যায়। হাসপাতাল নেয়ার পথে মারা যান গৃহবধূ সালেহা বেগম (৩০)। ওই গৃহবধূর তিন বছরের ছেলে নয়নকে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।”
এসআই শকিল আরো জানান, দুর্ঘটনার পর ট্রাক ও মটর সাইকেলের দুই চালক পালিয়ে গেছে। তবে পুলিশ ট্রাক ও মটর সাইকেল আটক করেছে।
