২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি অর্থ ব্যয়ে শৃঙ্খলায় জোর রাষ্ট্রপতির

জনকল্যাণ নিশ্চিত করতে সরকারি অর্থ খরচে শৃঙ্খলা আনার ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 09:45 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

রোববার বঙ্গভবনে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মাসুদ আহমেদ ১৫টি নিরীক্ষা প্রতিবেদন (অডিট রিপোর্ট )এবং দুটি আর্থিক প্রতিবেদন পেশ করার সময় রাষ্ট্রপতি একথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব ইহসানুল করিম সাক্ষাতের বিষয়ে সাংবাদিকদের জানান।

সিএজি এ সময় রাষ্ট্রপতিকে প্রতিবেদনগুলোর বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন। নিরীক্ষা প্রতিবেদনে ৬ হাজার ১৯৫ কোটি ৪৫ লাখ টাকার ২৮৫টি অডিট আপত্তি রয়েছে।

রাষ্ট্রপতি এসময় অডিট রিপোর্টের বিষয়ে তার সন্তোষ প্রকাশ করেন।

ডেপুটি সিএসজি শ্যামল কান্তি চৌধুরীসহ বঙ্গভবনের সংশ্লিষ্ট কর্মকর্তরা এ সময় উপস্থিত ছিলেন।