চুয়াডাঙ্গায় পল্লী চিকিৎসক ‘নিখোঁজ’
চুয়াডাঙ্গা সদরে এক পল্লী চিকিৎসক নিখোঁজ হয়েছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
শনিবার রাত থেকে ‘নিখোঁজ’ মোহাম্মদ সবুজ (৩০) ভুলটিয়া গ্রামের প্রয়াত ইউনুছ আলীর ছেলে।
সবুজের মা বুলবুলি খাতুন জানান, নিজের মোটটরসাইকেল বিক্রির জন্য শনিবার বিকালে বদরগঞ্জ বাজারের উদ্দেশে যাওয়ার পর থেকে সবুজ নিখোঁজ রয়েছেন।
“আমার ধারণা আমার ছেলেকে সন্ত্রাসীরা অপহরণ করেছে,” বলেন তিনি।
চুয়াডাঙ্গার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুজ্জামান জানান, গতকাল তিনি তার এক বন্ধুর কাছে ৩৫ হাজার টাকায় একটি মোটরসাইকেল বিক্রি করেছেন। তার বেশ কিছু ধার-দেনা রয়েছে।
“সবুজকে অপহরণ করা হয়েছে নাকি তিনি আত্মগোপন করেছেন তা এখনই বোঝা যাচ্ছে না। আমরা অনুসন্ধান চালাচ্ছি,” বলেন তিনি।
