২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ী খুন

সাভারে এক ব্যবসায়ীকে নিজ বাড়িতে জবাই করেছে দুর্বৃত্তরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2014, 03:28 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

রোববার সকালে পুলিশ ভাকুর্তা ইউনিয়নের মুগরাকান্দা দক্ষিণপাড়া মহল্লার বাড়ি থেকে আব্দুল জলিল ওরফে সুজনের (৪০) লাশ উদ্ধার করেছে।

সুজন ওই মহল্লার নুরুল ইসলামের ছেলে। তিনি রাজধানীর নীলক্ষেত এলাকায় কাপড়ের ব্যবসা করতেন।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সুজনকে তার ঘরের মেঝেতে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

প্রতিবেশীর বরাত দিয়ে তিনি বলেন, শনিবার রাতে সুজন বাড়ি এসে তার কক্ষে ঘুমানোর জন্য চলে যান। পরে রোববার সকালে ঘুম থেকে না ওঠায় ঘরের জানালা দিয়ে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এসআই ফরিদ আরো বলেন, সুজন স্বাভাবিক পুরুষ মানুষ হলেও হিজড়ার বেশে থাকতে পছন্দ করতেন। ওই বাড়িতে তিনি একা থাকতেন।