টাঙ্গাইলে বাস খাদে পড়ে নিহত ১
টাঙ্গাইল সদর উপজেলায় একটি বাস খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন।
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানিয়েছেন টাঙ্গাইল মডেল থানার ওসি আখতারুজ্জামান।
ওসি আখতারুজ্জামান বলেন, সকালে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস রাবনা বাইপাস এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি পাশের খাদে পড়ে ঘটনাস্থলেই বাসের এক যাত্রী মারা যান।
আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
