২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ধরতে গিয়ে সংঘর্ষে ৭ পুলিশ আহত

লক্ষ্মীপুর সদরে একটি বিয়ের অনুষ্ঠানে আসামি ধরতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 09:19 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

শুক্রবার বিকালে পালের হাটে এ সংঘর্ষ হয়, ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

লক্ষ্মীপুরের এএসপি (সার্কেল) সৈকত সাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সৈকত সাহিন জানান, যুবলীগ নেতা রবিউল ইসলাম হত্যা মামলার আসামি মঞ্জুসহ তিন জন বিয়ের অনুষ্ঠানে আছে খবর পেয়ে তার (সৈকত) নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।

এ সময় বিয়ের অনুষ্ঠানে পুলিশ প্রবেশ নিয়ে বাড়ির লোকজন পুলিশকে বাধা দিলে সংঘর্ষ বাধে।

এতে আহত হন পুলিশের এএসআই অহিদ মুরাদ, কনস্টেবল আজাদ, হারুনুর রশিদ, মাইন উদ্দিন, মিহির চন্দ্র দাস, আব্দুর রব ও ইকবাল হোসেন।

সংঘর্ষ চলাকালে আসামিরা পালিয়ে যায় বলে জানান এএসপি সৈকত।

তিনি আরো জানান, এ ঘটনায় ফজলুল কাদের ফরহাদ (৩৭) নামে এক জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আহত পুলিশ সদস্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানার এসআই জিল্লুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।