২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ৩৩ জন গ্রেপ্তার

চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী ছাত্রশিবিরের ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2014, 01:17 PM

Updated : 22 Aug 2022, 06:26 PM

গ্রেপ্তাররা গত বছরের শুরু থেকে বিভিন্ন সময়ে  নাশকতার মামলায় এজাহারভুক্ত আসামি বলে চট্টগ্রমের সহকারী পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া জানান।

সাতকানিয়া ও লোহাগড়ায় উপজেলার বিভিন্ন স্থানে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।