৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ শুরু
হবিগঞ্জের নোয়াপাড়া এলাকায় পাহাড়িকা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হওয়ার প্রায় ৮ ঘণ্টা পর তা আবার চালু হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টা থেকে এ রুটে ফের ট্রেন চলাচল শুরু হয়েছে বলে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেসের একটি বগি মাধবপুর উপজেলার নোয়াপাড়া রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়।
রাতেই আখাউড়া রেল জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন গিয়ে কাজ শুরু করে।
