বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে মারধর
বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ১৩ দফা দাবিতে অবরোধের একদিন পর সহকারী রেজিস্ট্রারকে মারধর করেছে একদল শিক্ষার্থী।
বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ হামলার সময় তারা রেজিস্ট্রারের কক্ষের আসবাবপত্র এবং কম্পিউটার ভাংচুরও করে।
আহত সহকারী রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
এক পর্যায়ে সহকারী রেজিস্ট্রারকে বেধরক মারধর করে তারা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাহাউদ্দিন গোলাপের উপর হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছে সকল কর্মকর্তা-কর্মচারীরা।
হামলাকারীদের শাস্তির দাবিতে তারা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মো. মনিরুল ইসলাম বলেন, বিনা অপরাধে কতিপয় উশৃঙ্খল ছাত্র সহকারী রেজিস্ট্রারকে মারধর করেছে।
তাই হামলাকারীদের শাস্তি না হওয়া পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বলেন, শিক্ষার্থীদের ১৩ দফা দাবি বুধবারেই লিখিতভাবে মেনে নেয়া হয়েছে।
তারপরও এই হামলা-ভাংচুরের ঘটনা অনাকাঙ্খিত ও দুঃখজনক। এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপাচার্য।
১৩ দফা দাবিতে বুধবার শিক্ষার্থীরা উপাচার্যকে তার কার্যালয়ে ১০ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে। রাত ১১টায় দাবি মানার আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়।
