২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলভ্যানে ট্রেনের ধাক্কায় যশোরে ২ ছাত্রী নিহত

যশোরের ঝিকরগাছায় স্কুলভ্যানে ট্রেনের ধাক্কায় দুই স্কুলছাত্রীর নিহত হয়েছে। আহত হয়েছে ছয়জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যশোর/বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2014, 03:37 PM

Updated : 22 Aug 2022, 06:25 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার নাভারন কুন্দিপুর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটনায় হতাহতরা নাভারন বুরুজবাগান বালিকা বিদ্যালয়ের ছাত্রী।

নিহতরা হল ওই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী মহুয়া (১৪) ও সপ্তম শ্রেণির ছাত্রী হাবিবা খাতুন মিম (১২)।

মিম ঝিকরগাছা উপজেলার গুলনগর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে এবং মহুয়া একই উপজেলার করিম আলী গ্রামের শাহজাহান আলি খোকনের মেয়ে।

আহতদের যশোরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঝিকরগাঝা থানার ওসি মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুর ১টায় বেনাপোল থেকে ছেড়ে আসা খুলনাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় নসিমন দুমড়েমুচড়ে যায়।

“শ্যালোযান নসিমনটি স্কুলভ্যান হিসেবে ব্যবহৃত হতো।

“এতে ঘটনাস্থলেই দুই ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ছয় জন।”

কুন্দিপুর রেলক্রসিংয়ে কোনো গেইট নাই বলেও জানান ওসি।

ওই বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্কুল ছুটির পর নসিমনে করে ছাত্রীরা বাড়ি ফিরছিল।