পাবনায় বিএনপি নেতাকে গুলি করে হত্যা
পাবনার চাটমোহর উপজেলায় এক বিএনপি নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার ভোররাতে একই ইউনিয়নের নেংড়ী গ্রামে তার ওপর হামলা হয় বলে চাটমোহর থানার ওসি সুব্রত কুমার সরকার জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ভোররাতে একদল লোক ফারুকের বাড়িতে গিয়ে তাকে গুলি করে হত্যা করে।”
