কক্সবাজারে ট্রাক ও ট্যাক্সির সংঘর্ষে ২ শিশু নিহত
কক্সবাজারের উখিয়া উপজেলায় ট্রাক ও ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরো চারজন।
নিহতরা হলেন, টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকার আজিজ আহমদের মেয়ে হালিমা আকতার (১৪) এবং একই এলাকার জাহেদ উল্লাহ ছেলে আবু বক্কর (৩)।
আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উখিয়া থানার ওসি অংসা থোয়াই জানান, টেকনাফের উনছিপ্রাং এলাকা থেকে কক্সবাজার যাচ্ছিল ট্যাক্সিটি। পথে একটি বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে হালিমা ও আবু বক্কর মারা যায়।
