ধানমণ্ডি লেকে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর ধানমন্ডি লেকে ডুবে মোহাম্মদপুরের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহতের নাম রাজীব (১৮) সাঁতার না জেনে লেকের পানিতে গোলস করতে নেমেছিল বলে পুলিশ জানিয়েছে।
হাজারীবাগের রায়ের বাজার এলাকায় থাকতেন রাজীব। পড়তেন রাজীব মোহম্মাদপুরের আবুল হোসেন কলেজে।
ধানমণ্ডি থানার ওসি অলোক চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কয়েক বন্ধু মিলে বুধবার দুপুরে ধানমণ্ডি লেকে গোসল করতে যায় রাজীব।
“অন্য বন্ধুরা পানিতে নামার আগেই রাজীব পানিতে নেমে গিয়ে ডুবে যায়।”
রাজীবকে তুলে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা বলেন, তার মৃত্যু হয়েছে।
ময়নাতদন্ত ছাড়াই রাজীবের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে ওসি জানান।
