মৌলভীবাজারে সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু
মৌলভীবাজারের কমলগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে আহত এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে।
বুধবার ভোরে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উপজেলার ৯ নম্বর ওয়ার্ড শাখা জামায়াতে ইসলামীর সভাপতি পান্না তালুকদার (৩০) মারা যান বলে পুলিশ জানায়।
কমলগঞ্জ থানার ওসি মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার সকালে উপজেলা সদরের বাদে উবাহাটা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে আজির উদ্দিন ও কাশেম মহালদারের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের ১৫ জন আহত হয়।
সংঘর্ষে গুরুতর আহত পান্নাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
