২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেটের সব তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোরে

দশম সংসদের দ্বিতীয় অধিবেশনে বৃহস্পতিবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, যা হবে নতুন সরকারের প্রথম বাজেট।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

চূড়ান্ত বাজেট অনুমোদনের ক্ষেত্রে সাধারণ জনগণের মতামতকে বিবেচনায় নেয়ার লক্ষ্যে কয়েকটি সরকারি ওয়েবসাইটের পাশাপাশি অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে (www.bdnews24.com) বাজেট সংক্রান্ত সব তথ্য প্রচার করা হবে।

মঙ্গলবার সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।   

বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে নিজের অষ্টম বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী মুহিত, যা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেও দেখা যাবে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়, এবারো ডিজিটাল পদ্ধতিতে পাওয়ার পয়েন্টের মাধ্যমে বাজেট উপস্থাপন করা হবে।

“ব্যাপকভিত্তিক অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সরকারি ওয়েবসাইটের লিঙ্ক www.bangladesh.gov.bd, www.nbr-bd.org, www.plancomm.gov.bd, www.imed.gov.bd, www.bdpressinform.org, www.pmo.gov.bd এবং বেসরকারি ওয়েবসাইট লিঙ্ক www.bdnews24.com এ বাজেট সংক্রান্ত তথ্য পাওয়া যাবে।”

এছাড়া সরকারের অর্থ বিভাগের ওয়েবসাইট www.mof.gov.bd থেকে বাজেট সংক্রান্ত তথ্য ও গুরুত্বপূর্ণ নথি পড়া ও ডাউনলোড করা যাবে বলেও তথ্যবিবরণীতে বলা হয়েছে।

বিশ্বের সব প্রান্ত থেকে ওই ওয়েবসাইটের মাধ্যমে ‘ফিডব্যাক’ ফরম পূরণ করে বাজেট সম্পর্কে মতামত ও সুপারিশ পাঠানো যাবে বলেও জানানো হয়েছে।

বাজেট উপস্থাপনের পরদিন শুক্রবার বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে হাজির হবেন অর্থমন্ত্রী।

বিভিন্ন উৎস থেকে পাওয়া মতামত ও সুপারিশ চূড়ান্ত বাজেট অনুমোদনের সময় বিবেচনায় আনা হবে বলেও জানানো হয়েছে।