নেত্রকোণায় চার জনের যাবজ্জীবন
চাচাত ভাইকে পিটিয়ে হত্যার দায়ে ১৩ বছর পর দুই ভাইসহ চারজনকে যাবজ্জীবন সাজা দিয়েছে নেত্রকোণার আদালত।
মঙ্গলবার দুপুরের একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তাদের আরো পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।
সাজাপ্রাপ্তরা হলেন রশিদের দুই চাচাতো ভাই বাবুল (৪৩) ও শফিকুল (৩৯) এবং স্থানীয় আব্দুল মালেক (৬৫) ও চাঁনফর (৫৮)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজম খান জানান, দুপুরের দিকে আসামিদের উপস্থিতিতেই এ রায় দেন জেলা অতিরিক্ত দায়রা জজ মো আব্দুল হামিদ।
বিচারকাজ চলাকালীন এই মামলার আরেক আসামি আব্দুল জব্বার মারা যাওয়ায় তাকে বিচার কাজ থেকে অব্যাহতি দেয়া হয় বলে জানান তিনি।
মামলার বরাত তিনি বলেন, “পূর্ব বিরোধের জেরে রশিদকে পিটিয়ে হত্যা করে ওই পাঁচ জন।
“এ নিয়ে নিহতের মাকে দিয়ে তারা কলমাকান্দা থানায় হত্যার বদলে অপমৃত্যুর মামলা করায়।
“পরে পুলিশ তদন্ত করে হত্যাকাণ্ডের সন্ধান পায়। ওই বছরের ৩০ নভেম্বর পাঁচ জনকে আসামি করে একই থানায় হত্যা মামলা করেন রশিদের স্ত্রী।
পরের বছর ২০০২ সালের ৭ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।”
