২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় জেলেদের ফাইবার বোট বিতরণ

বরগুনায় ৭২ জন অতিদরিদ্র জেলেকে ৯টি ফাইবার বোট জালসহ নানা সরঞ্জাম দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2014, 03:43 PM

Updated : 22 Aug 2022, 06:24 PM

এই জেলারা আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ও তালতলীর সোনাকাটা ইউনিয়নে।

মঙ্গলবার দুপুরে ইমারজেন্সি-২০০৭ সাইক্লোন রিকোভারি এন্ড রেস্টোরেশন প্রকল্প এর আওতায় আমতলী ও তালতলী উপজেলার দুটি ইউনিয়নের জেলেদের মধ্যে বোট ও উপকরণ বিতরণ করেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক ড. একেএম আমিনুল ইসলাম।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহযোগিতায় মঙ্গলবার দুপুরে আমতলী ওয়াপদা অফিস সংলগ্ন নদীতে বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমতলী  উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু।

এক কোটি ৫৩ লাখ টাকা ব্যয়ে ফাইবার বোটসহ জাল, দড়ি, বয়া, লাইফ জ্যাকেট, রাডার সিগন্যাল, মোবাইল, রেডিও ও টর্চ লাইট দেয়া হয়েছে।